× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিআইডি

প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
তরুণদের নেতৃত্ব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উন্নয়ন মডেলে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে “এনভায়রনমেন্ট ও ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড ২০২৪” অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরিবেশ আমাদের জীবনের অংশ। এটি নিশ্বাস নেয়ার বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। তরুণদের পরিবেশবান্ধব ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করতে হবে। কম খরচে কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ ও জলবায়ু সহনশীল উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..