× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

সময়মতো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সময়মতো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

তিনি উন্নয়ন প্রকল্পসমূহের কোনো কাজ যাতে অনিষ্পন্ন না থাকে এবং কোনো টাকা যেন ফেরত না দিতে হয় সেভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন। প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের গত ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। প্রাণিসম্পদের উন্নয়ন এবং প্রাণীজ আমিষ নিশ্চিত করতে আরও বেশি ও বড় প্রকল্প নেয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চলতি অর্থবছরে ৩৮টি প্রকল্প বাস্তবায়ন করছে বলে সভায় জানানো হয়। এসব প্রকল্পসমূহের অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ১৬২৬ কোটি টাকা, যার মধ্যে জিওবির ৭৬০ কোটি এবং প্রকল্প সাহায্য হিসেবে ৮৬৬ কোটি টাকা রয়েছে। পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..