× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

প্যারিস জলবায়ু সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: চূড়ান্ত খসড়া চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউসের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত ৩০ নভেম্বর ১৯৫টি দেশের প্রতিনিধি প্যারিসে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ধরিত্রীকে বাঁচাতে কার্বন নিঃসরণ কমানোর জন্য কর্মপন্থা নির্ধারণ ও এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর কথা ছিল বিশ্ব নেতাদের। চূড়ান্ত খসড়ায় বেশির ভাগ বিষয়ে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র একমতে পৌঁছলেও দুটি বিষয়ে মতদ্বৈততা দেখা দেয়। এর একটি হচ্ছে- সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশগুলির পাশাপাশি  ভারত ও চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলির অর্থ দেওয়ার বিষয়। দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার করেছে, তা ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য প্রতি পাঁচ বছর পর পর্যালোচনা করে দেখা। শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলো প্রস্তাবটি উত্থাপন করলেও ভারত ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো এই পর্যালোচনা ১০ বছর পরপর করার দাবি জানিয়েছিল। এ মতদ্বৈততার ফলে আলোচনার মেয়াদ একদিন বাড়ানোও হয়েছিল।

শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও সম্মেলনের সভাপতি লরা ফ্যাবিউসের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্ত খসড়ার ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলি ঐক্যমতে পৌঁছেছে। গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ১০টায় এ খসড়া উত্থাপন করা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘ উত্থাপনের জন্য বিষয়বস্তু আমাদের হাতে এসেছে।’ জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় এখন এই খসড়া অনুবাদ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

 


এ ক্যটাগরির আরো খবর..