× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

প্যারিসের সেন্ট ডেনিসে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে মৃত ৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ প্যারিস জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে তিন জঙ্গি মারা গিয়েছে। প্যারিসের সেন্ট ডেনিস যেন যুদ্ধক্ষেত্র। গোয়েন্দাদের কাছে খবর ছিল সেন্ট ডেনিমের এক আবাসনে  ইসলামিক জঙ্গিরা মিলিত হয়েছে। যেখানে রয়েছ প্যারিস হামলার মাস্টারমাইন্ড আবদেলহামিদ। বিশাল পুলিশ বাহিনী ও সেনারা বাড়িটি ঘিরে ধরে।
সূত্রের  খবর, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুজন জঙ্গি মারা গিয়েছে , একজন গুলিতে অন্যজন আত্মাঘাতী বিস্ফোরণে।  দক্ষিণ প্যারিসের তল্লাশি চালাবার সময় এক মহিলা জঙ্গি আত্মঘাতী হন। প্যারিস হামলার মাস্টারমাইন্ড আবদেলহামিদ  ধরা পড়ছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
সন্ত্রাসের আতঙ্ক কাটার আগেই ফের গুলি চলল প্যারিসে। বুধবার সকালে সেন্ট ডেনিস এলাকায় শুরু হল জঙ্গি-পুলিশ গুলির লড়াই। জঙ্গিদের খোঁজে পুলিশি তল্লাশির সময়  ছুটে এল গুলি। পাল্টা জবাব দিল বিশেষ পুলিশ বাহিনীও। একটি বাড়ির মধ্যে জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান, তবে তারা সংখ্যায় কতজন তা এখনও স্পষ্ট নয়। সেন্ট ডেনিস এলাকার অন্যান্য বাড়ি খালি করে বাসিন্দাদের নিরাপদ জাযগায় সরিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবারই আইএস জঙ্গিহানায় রক্তাক্ত হয়েছিল প্যারিস। মৃত্যু হয়েছিল ১২৯ জনের।
এদিকে, ১৩ নভেম্বর প্যারিসে হামলায় আট জঙ্গি ছিল প্রাথমিক তদন্তে জানা গেলেও, তদন্তকারীরা এখন মনে করছেন আট নয়, ন’জন জঙ্গি ‘অপারেশন’ চালিয়েছিল। এদের মধ্যে সাতজন আত্মঘাতী বিস্ফোরণে মারা গেলেও, আবেদেস্লাম সাল্লাহ নামে এক জঙ্গি জীবিত রয়েছে জানিয়েছিল পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..