এস আই সবুজঃ সদ্য জাতীয়করনকৃত বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অধিদপ্তর কর্তৃক সতর্কতা জারির পরেও রমরমা পোষ্টিং বাণিজ্য মেতে উঠেছে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
প্রাথমিক শিক্ষা অফিসের একটি সুত্র জানিয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হযরত আলীর মদদেই চলছে এই বাণিজ্য। সুত্রের তথ্যানুযায়ী, সর্বশেষ ৬ জুন ৫ম পদসহ হাইকোর্টের রায় অনুযায়ী উপজেলা মেধাক্রম অনুসারে নিয়োগ দেওয়ার নির্দেশনা পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই আদেশ ২০১০ সালের আবেদন পত্র ও ১২ সালের মেধাক্রম ঘষামাজা করে প্রায় ৩৫০ জন প্রার্থী নিয়োগ দেয় সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার। কিন্তু হাইকোর্টের রায় নিয়েও এই জেলায় নিয়োগ পায় নি প্রায় ২৫০ জন শিক্ষক। শুধু মেধাক্রম পাল্টিয়ে বাণিজ্য করেই ক্ষান্ত হন নি দূর্নীতিবাজ হযরত আলী। তিনি বাণিজ্য করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদত্তরের ২ টি নির্দেশ অমান্য করে ২ সপ্তাহ পরে নিয়োগ পত্র ছাড়েন পোষ্টিং বাণিজ্যর জন্য।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শাল্লা থানার বাহারা ইউপির কেয়া তালুকদার যার মেধাক্রম ৭৫ তার কাছ থেকে বাড়ির পাশের স্কুলে পোষ্টিং দেওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে নিয়োগ পত্র ছেড়েছেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কামরুজ্জামান। একই উপজেলার ববিতা রানী চেীধুরী যার মেধাক্রম ৫০ তাকে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান ক্লার্ক মনোরঞ্জন তালুকদার নিয়েছেন ৫০ হাজার টাকা। পাশের দিরাই উপজেলার আরও ১৫-২০ জনের কাছ থেকে পোষ্টিং বাণিজ্য করেছেন এই মনোরঞ্জন।
তবে অফিস সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকলে মিলে পোষ্টিং বাণিজ্যের টাকা উত্তোলন করলেও সেই টাকা গতকাল রাতে নিয়োগপত্র ছাড়ার পর ভাগ হয়েছে অফিস সংলগ্ন ডিপিও হযরত আলীর বাসায় বসে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হযরত আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মেধাক্রম অনুসারে নিয়োগ দিচ্ছি। এতে কোন ধরনের বাণিজ্য হওয়ার সুযোগ নেই। তবে প্রার্থীর নাম ধরে টাকার অংক বললে তিনি বলেন, কোন টাকা নেওয়া হয় নি তবে মেয়ে হিসেবে কাছাকাছি স্কুল এবং ছেলে হিসেবে একটু দুরের স্কুলে পদায়ন করা হয়েছে মানবিক দিক বিবেচনা করে’।
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামস উদ্দিন আহমদ বর্তমানে প্যানেল শিক্ষক নিয়োগ বাণিজ্য করার সুযোগ নেই। আর কোন ডিপিও যদি পোষ্টিং বাণিজ্য করে থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমানিত হলে চাকুরীচ্যুত করা হবে।