× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পৌর প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ভোট আসে, আসে নতুন মেয়র। কিন্তু ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। নির্বাচিত হওয়ার পর সব কিছুই ভুলে যান তারা। এবারও পৌরসভার একই সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন-পুরনো সব প্রার্থীরাই। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে না পারা উন্নয়নের পথে বাধা বলেছেন বিশেষজ্ঞরা।

২৬ বছরেও কাঙ্খিত সেবা পাননি পাবনা পৌরসভার বাসিন্দারা। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মেয়র হলেও পরে ভুলে যান সব। এবারও সেই পুরনো সমস্যা সমাধানে আশ্বাসের ফুলঝুড়ি সম্ভাব্য মেয়র প্রার্থীদের মুখে।

জয়পুরহাট সদর, আক্কেলপুর ও কালাই পৌরসভার অলি-গলি ছেয়ে গেছে প্রচারণামূলক পোস্টারে। মেয়র ভোটারদের নজর কাড়তে জনসংযোগে নেমে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নওগাঁ পৌরসভায় দীর্ঘদিন পদে থেকেও পৌরএলাকার সমস্যা কমাতে পারেননি বর্তমান মেয়র। তারপরও উন্নয়নের প্রতিশ্রুতি তার মুখে। অন্য প্রার্থীরাও ভোটারদের দেখাচ্ছেন নতুন স্বপ্ন।

সাতক্ষীরাতে নির্বাচনী পথসভা, মতবিনিময় ব্যস্ত মেয়র প্রার্থীরা। আর পোস্টার, তোরণ ও ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্রে লেখা প্রতিশ্রুতির বন্যা। প্রথম শ্রেণির এই পৌরসভাটির উন্নয়নে আশ্বাস নিয়ে ৭৯ হাজার ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা।

প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পারবেন এসব প্রার্থীরা তা জানে পৌরবাসী। তারপরও এদের মধ্যেই নির্বাচিত হবেন একজন। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে না পারলে কাঙ্খিত উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।


এ ক্যটাগরির আরো খবর..