× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

পৌর নির্বাচনের দাবীতে মেহেরপুরে জনতার মঞ্চ গঠন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৯/১০/১৬)ঃ পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের সমন্বয়ে মেহেরপুর জনতার মঞ্চ গঠন করা হয়েছে|

গতকাল রবিবার সন্ধায় মেহেরপুর পৌরসভার সামনে গঠিত এই জনতার মঞ্চ থেকে পৌর নির্বচন আদায়ের লক্ষে সমাবেশের আয়োজন করা হয়| সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জনতার মঞ্চের মুখোপাত্র শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, মালেক হোসেন মোহন, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবলীগ ও ছাত্রীগের নেতৃবৃন্দ|

সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন| উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন মেহেরপুর পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষনা করেন| ঘোষীত তফশীল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল| গত ৬ অক্টোবর মনোনয়ন জমার শেষে সন্ধ্যার সময় নির্বাচন কমিশন উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত করেন|


এ ক্যটাগরির আরো খবর..