পেঁয়াজের সরবরাহ থাকলেও অসাধু ব্যবসায়িরাই দাম বাড়িয়ে দিয়েছে -নৌপরিবহন  প্রতিমন্ত্রী

অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ি অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজের দাম কেনো ও কি কারণে বাড়ানো হলো-এটা সরকার পর্যালোচনা করছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।  বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

আজ দিনাজপুরের সেতাবগঞ্জের আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামী লীগের মূল নেতৃত্ব দেবে। তিনি সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।