× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ভারতের সেনা পাচ্ছে পাহাড় বন জল সবজায়গায় চলতে পারে এটিভি গাড়ি

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/all-terrain-vehicles.jpg

পর্বত এবং বন, জলাভূমি যে কোন জায়গাতেই চলতে সক্ষম পৃথিবীতে প্রথম অল ইন ওয়ান গাড়ি (all terrain vehicles)অল-টেরেন ভেহিকেলস (এটিভি)।ভারতের (india) কাছে এই প্রথমবার এমন এক বাহন আসতে চলেছে, যা স্থল, জলাভূমি এবং পাহাড়ে যেকোনো জায়গায় অবলীলায় চালিয়ে নিয়ে যাওয়া যাবে। সেনাবাহিনী, এনডিআরএফ এবং বন বিভাগকে দেওয়া হবে এই শার্প এটিভি (sherp atv)।

বৃহস্পতিবার সঙ্গম শহর প্রয়াগরাজে যমুনার ধারে পাহাড়ি এলাকায় এই গাড়ির ট্রায়াল করা হয়।

ইউক্রেনীয় যানবাহন প্রস্তুতকারক কোম্পানি হল শার্প। এই গাড়ি যেকোন পরিস্থিতিতে তা রুক্ষ, জলাভূমি এবং পাহাড় এবং তুষারপাতের মধ্য দিয়েই ঘাওয়ার বেগে এগিয়ে যাবে। পৃথিবীতে এটিই প্রথম অল ইন ওয়ান গাড়ি। যা যে কোন জায়গায় চলমান।

এই গাড়ি যাতে দেশের বিভিন্ন প্রান্তে অবলীলায় চালানো সম্ভব হয়, সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে এর ট্রায়াল করা হচ্ছে। বৃহস্পতিবার প্রয়াগরাজেও এর ট্রায়াল সফল হয়েছে। জঙ্গল এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজেও ব্যবহার করা হবে এই গাড়ি। সূত্রের খবর, শীঘ্রই ভারত সরকার এই গাড়ি কেনার চেষ্টায় রয়েছে।

এই গাড়িতে চালক সহ ৪ জন বসতে পারবেন। এই গাড়ির টায়ার ৬৩ ইঞ্চি উঁচু। আর এই টায়ার এমন ভাবে তৈরি করা যাতে, যে কোন পরিবেশ নিজেকে মানিয়ে নিয়ে দৌড়াতে পারে। এই গাড়ির সবথেকে বড় গুণ হল এর চাকা, যা মাটিতে দৌড়ানোর পাশাপাশি জলে সাঁতরে এগিয়ে যেতে সাহায্য করে।

জল, পর্বত এবং বন, জলাভূমি যে কোন জায়গাতেই চলতে সক্ষম। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ছুটতে পারে এই গাড়ি। এমনকি রুক্ষ ভূমিতেও উল্টে যাবে না। এই গাড়ির নাম অল-টেরেন ভেহিকেলস (এটিভি)। খুব শীঘ্রই এই গাড়ি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..