× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর

পূর্ব বাইনজুরী সমাজ কল্যাণ সমিতির শারদীয়া দুর্গোৎসব কমিটি গঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধি (রাজিব শর্মা): চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলাধীন ৫নং বরমা ইউনিয়নস্থ বাইনজুরীস্থ গ্রামে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ পূর্ব বাইনজুরী সমাজ কল্যাণ সমিতির” এক সাধারণ ১৪ জুলাই শুক্রবার সাববর্জনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে বিকাল ৩ টায় সভাপতি শ্রী হারাধন দেবের সভাপতিত্বে ও সাঃসম্পাদক শ্রী পরিমল মহাজন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সামাজিক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা, নির্মাণাধীন দুর্গা মন্দির নির্মাণ দ্রুত সম্পন্ন করা এবং আসন্ন শারদীয়া দুর্গোৎসব’ ১৭ ও মনসা পূজা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা ও গৃহিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন- সাধন চন্দ্র দেব, বনবিহারী দেওয়ানজী, বিজন ভট্টাচার্য্য, মিলন কান্তি দাশ, সুজিত দেওয়ানজী, সজিত মহাজন, সুবল তালুকদার, শ্যামল মিত্র, মেম্বার অমর কান্তি ভর্ট্টাচার্য্য, আশীষ দেব ।

সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুরণ দেব, তপন দেব, ঋষু মহাজন, সত্যজিৎ ভট্টাচার্য্য, কাজল তালুকদার, সুনিল
মহাজন, কানু দেব, মিশন দত্ত, সুরঞ্জিত ভট্টাচার্য্য (ধন), হারাধন মহাজন, কৃষ্ণ দবে, কৃষ্ণ বিশ্বাস, অঞ্জন দেব, সমীর দাশ, অনুপ মহাজন (জুয়েল), নিউটন দেব, শিবলু দেব, দিপক ধর, প্রদীপ ধর, শিবুপ্রসাদ ভট্টাচার্য্য, সুমন ভট্টাচার্য্য (গণেশ), রকি মহাজন, অধীর দেব, মৃদুল দেব, মিলন বিশ্বাস, তপন দাশ, নারায়ণ দাশ, রাজীব মহাজন প্রমুখ।

সভায় সকলের সর্বসম্মতিক্রমে আসন্ন শারদীয়া দুর্গোৎসব’ সুষ্ট ভাবে উদযাপনের লক্ষ্যে বাবলা দেওয়ানজীকে সভাপতি, রাজীব দাশ (চট্টগ্রাম চেম্বার)-কে সাধারণ সম্পাদক ও ঋষু মহাজনকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট পুজা কমিটি গঠন করা হয়।

আগামী ৪ আগষ্ট’১৭ শুক্রবার দুর্গা মন্দির প্রাঙ্গণে মনসা পুঁথির আয়োজন করা হয়েছে, এতে অংশগ্রহণ করবেন চট্টগ্রামের বিশিষ্ট পাল্টা কীর্তনীয়া ” সঞ্জয় গান্ধী ও মেঘনাথ সরকার”।

পরিশেষে নবনির্বাচিত কমিটিকে সভায় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী পরিমল দেব সহ দক্ষিণ জেলার পূজা কমিটির নেতৃবৃন্দার নবনির্বাচিতদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..