× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক

পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়ী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
purbo timur

পূর্ব তিমুরের স্বাধীনতার সংগ্রামের নায়ক জানানা গুসমাও-এর দল সংসদ নির্বাচনে জয়লাভ করেছে, তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য দেখা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিরোধী ন্যাশনাল কংগেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১.৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন জোট ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে।

যদি কোন দলই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে না পারে তাহলে সংবিধান অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া দল জোট গঠনের সুযোগ পাবে। রোববারের নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী গুসমাও জোট গঠন করতে পারলে তার ক্ষমতায় ফিরে আসার পথ মসৃণ হবে।

এশিয়ার নবীন দেশটির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আশায় ভোটাররা সংসদে ৬৫টি আসনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ‘সিএনআরটি’ ৩১টি আসনে জয় লাভ করেছে।

স্বাধীনতার দুই দশকেরও বেশি সময় পরে, পূর্ব তিমুর কভিড-১৯ মহামারি ও বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও দারিদ্র্যের সাথে লড়াই করছে।  ২০২১ সালেন ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৪০ জন মারা যায়।

সাবেক পর্তুগিজ উপনিবেশটির বাজেট তেল রাজস্বের উপর অনেকটাই নির্ভরশীল। তবে বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো থেকে আয় শিগগির শেষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রোববারের নির্বাচনের পর পরবর্তী সরকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেবে বলে অনেকেই আশা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..