× Banner
সর্বশেষ
আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পূর্বশুত্রুতার জেরে প্রতিবন্ধীর লাউ গাছের বাগান কেটে ফেলেছে দুর্বত্তরা

admin
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর:
পূর্বশুত্রুতার জেরে জেলার খৈয়াজপুর ইউনিয়নের ফেরিঘাট এলাকার দরিদ্র এক প্রতিবন্ধী অন্যের ১৮ শতাংশ জমিতে চাষ করা শাকসবজীর জমির সকল লাউগাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বত্তরা।

জানাযায়, ফেরিঘাট এলাকায় ভুমিহীন এক প্রতিবন্ধী পড়ের জমিতে দিনমজুরী করে তার দুই মেয়ে ও এক ছেলেসহ ৫জনের সংসার ও সন্তানদের পড়াশুনার খরচ চালিয়ে থাকে। কিন্তু দিনমজুরির টাকায় তাদের সংসার ও পড়াশুনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই স্থানীয় একটি ব্যাংক থেকে কিস্তিতে লোন নিয়ে এক আত্মীয়ের ১৮ শতাংশ জমিতে বিভিন্ন শিতকালীন শাক-সবজীর চাষ শুরু করে। আর সেই জমিতে বেশীর ভাগ অংশে লাউ গাছ রোপন করেছিল এবং প্রায় গাছে লাউ ও ধরে ছিল। কিন্তু গত রাতে কে বা কারা প্রতিটি লাউ গাছ কেটে ফেলেছে। অসহায় প্রতিবন্ধীর সর্বশেষ হয়ে গেছে। তবে প্রতিবন্ধীর পরিবারের ধারনা একই গ্রামের ফরিদ মাতুব্বর ও সেলিম মাতুব্বর এই কর্মকান্ড করতে পারে। তাদের সাথে অনেকদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এলাকায় এই নিয়ে সবার মাঝে আতংক বিরাজ করছে। এই নিয়ে শনিবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান এব্যাপারে থানায় অভিযোগ নেয়া হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

 

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..