বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে সাংবাদিক বাসুদেব ধর-কে সভাপতি ও সাংবাদিক সন্তোষ শর্মা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আগামী ২ বছরের (২০২৪-২০২৫) নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
আদ্য ১৬ই মার্চ ২০২৪, শনিবার, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওবায়দুল কাদের, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং উদ্বোধন করেন শ্রী প্রণয় কুমার ভার্মা, মাননীয় হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন, ঢাকা, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অ্যাডভোকেট ড. রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী সি আর মজুমদার, সভাপতি, শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি , সাংবাদিক বাসুদেব ধর আহ্বায়ক, সম্মেলন প্রস্ততি পরিষদ, শ্রী ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি, শ্রী মনীন্দ্র কুমার নাথ, সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, সাংবাদিক সন্তোষ শর্মা, সদস্য সচিব, সম্মেলন প্রস্তুতি পরিষদ, শ্রী রমেন ম-ল, সাধারণ সম্পাদক, মহানগর সার্বজনীন পূজা কমিটি।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী জে এল ভৌমিক, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন।



