নওগাঁয় বিষ স্প্রে করে কৃষকের ধানের ক্ষেত পুড়িয়ে দিলো প্রতিপক্ষ

নওগাঁ প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জেরধরে নওগাঁয় হাই পাওয়ার বিষ স্প্রে করে এক কৃষকের রোপনকৃত ইরিবোরো ধানের ক্ষেত পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার ভীমপুর মাঠে ঘটানো হয়েছে। ক্ষতিগ্রস্থ্ কৃষক হারুন অর রশিদ শাহীন জানান, আমি ঐ জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে বিভিন্ন ফসল আবাদ করে আসছি এবং আমার বৈধ্য কাগজপত্র ও আছে। কিন্তু পারিবারিক বিবাদের জেরধরে গত বছর ইরিবোরো ও আমন মৌসুমে প্রতিপক্ষ একাব্বর আলী (৪২), আঃ হামিদ( ৩৫) ও একরামুল হোসেন (২৮) নামে আপন তিন ভাই আমার জমিতে থাকা ফসল বিনষ্ট করে জমি দখল করার চেষ্টা করে, স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌছার কারনে আমার ফসল রক্ষা পেয়েছিলো। সে সময় উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বল্লেও প্রতিপক্ষরা  কাগজ পত্র দেখাতে ব্যার্থ হয়। এরপর থেকে আমি আবারও জমিতে ফসল ফলিয়ে আসছি।
তারই ধারাবাহিকতায় চলতি ইরিবোরো মৌসুমে ধান রোপন করি। ২৩ ফেব্রুয়ারী রবিবার আমার ধানের ক্ষেত একবারে মড়ে পুড়ে যায় জানিয়ে ক্ষতিগ্রস্থ্য কৃষক হারুন অর রশিদ শাহীন বলেন, পতিপক্ষরা ২২ শে ফেব্রুয়ারী শনিবার ভোর রাতে আমার ধান ক্ষেতে হাই পাওয়ার বিষ স্প্রে করে আমার সাড়ে ১১ শতাংশ জমির সম্পূর্ন ধান গাছ পুড়িয়ে দিয়েছে, এতে আমি ক্ষতিগ্রস্থ্ হয়েছি একই সাথে মানুষ হয়ে এমন অমানবিক কাজ করতে পারে এনিয়ে আমি নিজেই হতবাকও হয়েছি বলে জানিয়েছেন সেই ক্ষতিগ্রস্থ্ কৃষক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।