× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

মাগুরা

মাগুরায় নারী অতিরিক্ত পুলিশ সুপার ও তার দেহরক্ষী কনস্টেবল এর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
হত্যা

মাগুরার শ্রীপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী ও জেলা সদরের পুলিশ লাইনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান নামে এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে ।
আজ  ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মাগুরা পুলিশ লাইন্সে ফিরে ব্যারাকের ৪তলার ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা সর্টগান দিয়ে মাথায় গুলি করে  আত্মহত্যা করেছেন  পুলিশ সদস্য মাহামুদুল হাসান (৩০)। তিনি  কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা । তিনি দেড় মাস আগে মাগুরায় বদলি হয়ে আসেন।
পুলিশ জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার সানঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন  উদ্ধার করে  খুলনা মেট্রোপলিটন পুলিশে এডিশনাল কমিশনার ডিবি হিসেবে কর্মরত খন্দকার লাবনি (৩৮)কে। তাকে স্থানীয় দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুদিন আগে তিনি ছুটিতে মাগুরায় আসেন। তিনি  শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের খন্দকার শফিউল আজম এর কন্যা ও দুই কন্যা সন্তানের জননী ।
নিহতের স্বামী তারেক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ও বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন আছেন । তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলে আসছিল ।   অন্যদিকে রাতে ডিউটি শেষে
মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান- পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে দেড় মাস আগে মাগুরায় বদলি হওয়ার পূর্বে নিহত কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত থাকা অবস্থায়  নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবনীর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তবে দুজনের মৃত্যুর সাথে কোন যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ।


এ ক্যটাগরির আরো খবর..