স্টাফ রিপোর্টার: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘ভদ্রতা ও বিনয়ের সহিত সাধারণ মানুষের পাশে দাঁড়ান। যাতে সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় না করেন।’
বাংলা একাডেমির নজরুল মঞ্চে শনিবার বিকেলে ‘অনিন্দ্য প্রকাশনী’ থেকে প্রকাশিত লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার মফিজ উদ্দিনের লেখা ‘খেয়াল’ বইটির মোড়ক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় কমিশনার আরো বলেন, ‘পুলিশ মানেই ভয় নয়, রাগী নয়। রাষ্ট্রের প্রতি পুলিশের অনেক দায়িত্ব রয়েছে। তারা সেই দায়িত্ব থেকেই কাজ করে যাবেন। পুলিশের কাজ সন্ত্রাসীদের দমন করা আর সাধারণ মানুষের পাশে বিনয়ের সাথে থাকা।’
বইয়ের লেখক মফিজ উদ্দিন বলেন, পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন কাজের পরেও একটি কবিতার বই লিখেছেন। এটা ভাষার প্রতি টানের কারণেই লিখতে পেরেছেন।