× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

পুলিশের সাঁড়াশি অভিযানে মেহেরপুরে ২৬ জন গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে মেহেরপুর জেলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় (রোববার রাত থেকে) জেলার তিনটি থানা এলাকা থেকে পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলমান অভিযানের অংশ হিসেবে গেল তিন দিন ধরে মেহেরপুর জেলার তিন উপজেলায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে জেএমবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করা হচ্ছে। রোববার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, চলমান সাঁড়াশি অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে অকারণে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি গুরত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। গ্রেফতারকৃত ২৬ জনকে স্ব-স্ব থানা থেকে সোমবার দুপুরের মধ্যে আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..