× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বিউটি পার্লার ব্যবসার আড়ালে পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তর

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তর

বিউটি পার্লার ব্যবসার আড়ালে পুরুষদের তৃতীয় লিঙ্গের রূপান্তর চলে ঢাকায়।
আজ ৩০ জুলাই শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি), হাদিউজ্জামান রহমান ও তার স্ত্রী সোনিয়া আক্তার এবং এই দম্পতির দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এই চক্র মালিবাগে বিউটি পার্লার ব্যবসার আড়ালে পুরুষদের তৃতীয় লিঙ্গের রূপান্তর করতো।
কথিত সার্জন হাদিউজ্জামান গ্রেফতারের পর পুলিশকে জানিয়েছেন, সে খুলনায় এক সার্জনের সহযোগী ছিল। সেখানে পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তরিত করা হতো। সেখানে কাজ শিখে ঢাকায় চলে আসে। এরপর ঢাকায় এসে সে নিজেই সার্জন সেজে শুরু করে এই ব্যবসা। এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ সব চীন থেকে নিয়ে এসেছে চক্রটি।
দেশের বিভিন্ন এলাকায় থাকা তৃতীয় লিঙ্গের সর্দারনীদের সঙ্গে অনেক পুরুষের সখ্যতা রয়েছে। এই সখ্যতা গড়ে ওঠার পর, ওই সব পুরুষদের নিজেদের দলে রাখতে অফার দেয় সর্দারনী। এজন্য তাদের সার্জারি বা অপারেশন করতে হয়। সর্দারনীরা এদের হাদিউজ্জামানের ঠিকানা দেয়। মালিবাগে হাদিউজ্জামানের বিউটি পার্লারে আসার পর, পুরুষদের শরীরে হরমোন প্রয়োগ করা হয়। এরপর তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয় এবং এক পর্যায়ের অপারেশন করে তৃতীয় লিঙ্গের রূপান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হাদিউজ্জামান বলেছে, এসব সার্জারি সে নিজেই করে। পুরুষ থেকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করতে প্রতি জনের কাছ থেকে ১ লাখ করে টাকা করে নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ। আর পরিবর্তিত লিঙ্গের এসব মানুষ, বিভিন্ন জায়গায় হিজড়া সেজে চাঁদাবাজি ও ভিক্ষাবৃত্তি করে বেড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..