× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি

পুজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে প্রশাসন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পুজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে প্রশাসন

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম প্রমূখ।

অপরদিকে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..