× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

যশোর অফিস 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
পুকুরে নেমে শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুর ১ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাঈদ মোল্যার ছেলে হোসাইন।
বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌঁড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..