ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ।
গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর পীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে সন্দেহভাজনদের ব্যক্তিদের গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পীরগঞ্জ থানা পুলিশ। জানা গেছে,ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই তল্লাশির নির্দেশ দিয়েছে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ। আর জেলা পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
এলাকাবাসী বলছেন,আমরা পুলিশের এই তল্লাশিকে ভালোই মনে করছি। এতে করে আমাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তবে তল্লাশীর নামে যেন আমাদের আবার হয়রানীর শিকার না হতে হয়।
এজন্য পুলিশ সুপারের কাছে আমরা সঠিক তদারকির অনুরোধ জানাচ্ছি। এবিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন,জনগণের নিরাপত্তার জন্যই পুলিশ কাজ করছে।

