× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

বগুড়া মেডিকেলে করোনা ভাইরাস সনাক্ত করতে শীঘ্রই পিসিআর ল্যাব চালু

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুব শীঘ্রই পিসিআর ল্যাব চালু হতে যাচ্ছে ।স্বাস্থ্য  মন্ত্রনালয়ের নিদের্শনায় ইতোমধ্যে ল্যবরেটরী চালুর জন্য অভ্যন্তরীন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই পিসিআর  ল্যাব বসানোর কাজ শুরু করেছে কলেজ কতৃপক্ষ।
জানা গেছে,দেশজুড়ে মহামারী করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের করোনা পরীক্ষা করার কোন সুযোগ নেই বগুড়া, গাইবান্ধা, নাটোর নওগা, পাবনা, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। সাধারণ সর্দি কাশি, শ্বাস কষ্ট সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিলে রোগীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার জন্য ছুটে আসে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোন হাসপাতালে সাধারণ সর্দি কাশির চিকিৎসাও পাচ্ছে না সাধারন রোগীরা। ফলে ভোগান্তির শিকার হচ্ছে অনেক রোগী। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে রাজশাহী ও ঢাকা ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে।  সেই রিপোর্ট আসতে কমপক্ষে ৪/৫ দিন সময় লেগে যাচ্ছে। ফলে রোগীর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যে বগুড়ার বিভিন্ন মহল থেকে বগুড়ায় করোনা ভাইরাসের পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের জোর দাবীও উঠে এসেছে। বিভিন্ন দিক বিবেচনা করে সরকার বগুড়ায় করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য ল্যাব স্থাপনের উদ্যাগ গ্রহন করে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজের অধ্যক্ষ  অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল জানান, পলিমার চেইন রিএ্যাকশন ( পিসিআর) স্থাপন করতে উর্দ্ধতন কর্তপক্ষ বগুড়ার স্বাস্থ্য বিভাগকে  নিদের্শনা দিয়েছে। সে মোমতাবেক বগুড়ার গণপূর্ত বিভাগ মেডিকেল কলেজে  পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু করেছে। গণপূর্ত বিভাগ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের পাশে একটি আলাদা কক্ষে এই ল্যাব স্থাপনের  অভ্যন্তরীন উন্নতিকরনের কাজ শুরু করেছে।  বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্র  জানা যায়, করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবের জন্য মেডিকেল কলেজের একটি কক্ষের ৪টি ইনক্লোজার, সিলিং সহ অন্যান্য নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা, রেজাউল আলাম জুয়েল  জানান, ল্যাবের প্রাথমিক প্রস্তুতির কাজ দ্রুত শেষ হবে। এরপরেই ঢাকা থেকে পিসিআর মেশিন সহ অন্যান্য সরঞ্জাম ও করোন কীট   আসবে।
দেশের স্বাস্থ্য বিভাগের  বিশেষজ্ঞ টিম পিসিআর ল্যাব স্থাপনের জন্য মেডিকেল ইক্যুপমেন্ট স্থাপন সহ অন্যান্য নির্দেশনা দিবেন। তিনি আশা করছেন, মেশিন পৌঁছানোর এক সপ্তাহের মধ্যে করোন ভাইরাস পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে।
সংশ্লিস্ট সুত্র জানায়, এই ল্যাবের টেকনিক্যাল বিষয়টি অত্যান্ত গুরুত্বপুর্ন। বায়োসেফটি লেভেলের বিষয়টিও বিশেষজ্ঞরা নিরুপন করে ল্যাব চালু করবেন। সুত্র আরো জানায়, ইতোমধ্যে টেকনোলজিস্টদের নমুনা সংগ্রহের বিষয়ে অনলাইনে প্রথমিক প্রশিক্ষন দেয়া হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে অন্যান্য প্রয়োজনীয় প্রশিনক্ষণ সহ লোকবলের বিষয়টি নির্ধারণ করবেন বলে সুত্র জানিয়েছে। তবে সব মিলিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাব প্রস্তুতের পর দ্রুততম সময়ে পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে ।
বগুড়া মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে এই পিসিআর  ল্যাব পরিচালিত হবে বলে জানা গেছে । এটি চালু হলে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে উল্লেখযোগ্য ভুমিকা পালন সহ এনঅঞ্চলের লোকজনের মধ্যে করোনা ভাইরাসের  চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরী সহ সচেতনতা আরো বৃদ্ধি করবে বলে সংশ্লিস্টরা আশা করছেন।
বগুড়া সিভিল সার্জন ডা, গওসুল আজিম চৌধুরী জানান, যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ কিনা সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার কোন সুযোগ বগুড়ায় না থাকায় বগুড়াসহ উত্তরের মানুষ মহা বিপাকে পড়ে আছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এই পিসিআর ল্যাব স্থাপন হলে আর পরীক্ষা শুরু হলে অনেক উপকার হবে। এছাড়া কম সময়ে করোনা ভাইরাস সংক্রান্ত অধিক সংখ্যক রোগীর নমুনা পরীক্ষার সুযোগ তৈরী হবে। অনেকের আতংক কেটে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..