× Banner
সর্বশেষ
আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রের উপর হামলার অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
পিতা পুত্রের উপর হামলার অভিযোগ

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রর উপর হামলা করে  পিটিয়ে আহত করেছে। আহত পিতা পুত্র নাভারন বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সোমবার সকাল ৮টার সময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর  গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা পুত্র হচ্ছে থানার রঘুনাথপুর গ্রামের মশিয়ার রহমান (৬৫) ও তার পুত্র মোরশেদ মল্লিক।
আহত মোরশেদ আলী জানায় গ্রামে ছোট একটি কালভার্ড তৈরীকে কেন্দ্র করে তাদের একই বংশের আজু মল্লিক, আজারুল মল্লিক ও সফিউল মল্লিক  রড, শাবল ও বাশের লাঠি দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। তার পিতা ওই কালভার্ডটি জনগনের সুবধিার্থে স্থানীয় চেয়ারম্যান এর নির্দেশনায় কাজ করতে গেলে আজু মল্লিকরা বাধা দেয়। তারা অন্য কোথাও ওই কালভার্ড করার জন্য নির্দেশ দেয়। এতে করে তার বাবার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের মারধর করে।
মোরশেদ এর পরিবার বলে, অযথা তাদের মারধর করেছে। একটি কালভার্ড হলে জনগন ওই পথে যাতায়াত করতে পারবে। সকলের সুবিধা হবে। আর সেই কালভার্ড নির্মান করতে যেয়ে দুবৃত্তরা তাদের উপর হামলা করে।
এ বিষয় কোন মামলা হয়নি। তবে মোরশেদ বলে তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি যেয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করবে।


এ ক্যটাগরির আরো খবর..