পিতাকে মারধরের অভিযোগ, ছেলে গ্রেপ্তার

পিতাকে মারধরের অভিযোগ, ছেলে গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে “ছেলের লাঠির আঘাতে বাবা আহত” শিরোনামে ছবিসহ খবর প্রকাশিত হয়। ২০ মার্চ বুধবার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামু্নের নির্দেশনায় অভিযুক্ত ছেলেকে কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার অভিযুক্ত ছেলে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সিদ্দিকপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে লায়েক মিয়া (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।
তিনি জানান, ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে “ছেলের লাঠির আঘাতে বাবা আহত” শিরোনামে ছবিসহ একটি খবর ছড়িয়ে পরে। বিষয়টি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামু্নের নজরে আসলে তিনি তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুততার সহিত পাষণ্ড পুত্র লায়েক মিয়া(২৬), পিতা-আব্দুল জব্বার, সাং-বরম সিদ্দিপুর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিপুর এলাকা থেকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, আহত পিতা কোম্পানীগঞ্জ উপজেলার সিদ্দিকপুর গ্রামের তজমুল আলীর ছেলে আব্দুল জব্বার (৬৫) নিজে বাদী হয়ে উক্ত ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারকৃত লায়েক মিয়া (২৬) এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।