গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রেস ইন্সিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা-পরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় সভায় পিআইবি’র মহা-পরিচালক শাহ আলমগীরের স্মৃতি চারণ করে বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বদরুল আলম, পৌর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো: রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ ফাহাদ হুসাইন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সদস্য সুজন দেব নাথ, নাজমুল আহমদ প্রমুখ।
উল্লেখ্য পিআইবি’র মহা-পরিচালক বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আসিইউ) চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
এদিকে পিআইবি’র মহা-পরিচালক মোহাম্মদ শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষে এম আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আজিজ খান।





