হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় নবীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চুরি,ছিনতাই, ডাকাতি, দীর্ঘস্থায়ী বিরোধ নিষ্পত্তিসহ মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ১৬নং বিট পৌরসভা ও ৭নং করগাও ইউনিয়নের বিট অফিসে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় পুলিশ পরিদর্শক(অপারেশন) মোঃ আবদুল কাইয়ুম বিট অফিসারগনসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


