× Banner
সর্বশেষ
ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়েছে কুড়িগ্রাম ফুলবাড়ির মানিক রহমান

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

জয়কান্ত রায়, স্টাফ রিপোর্টারঃ মানিক রহমান কুড়িগ্রাম ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কেরেন।  ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষে একটি টেবিলের উপর বসে শুধুমাত্র ডান পা দিয়ে পরীক্ষার খাতায় লিখে পরীক্ষা দিয়েছে।
পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়েছে মানিক রহমান। মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ময়নার ছেলে।
তার রোল নম্বর-৬১৮০১৩। হাত না থাকার পরও স্বপ্ন পূরণের স্পৃহা নিয়ে পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অদম্য মেধাবী মানিক রহমান। মানিক রহমান পা দিয়ে লিখলেও লেখা ঝকঝকে ও হাতের লেখার চেয়ে অনেক ভালো। অনেকে বলছেন, সৃষ্টিকর্তা তার হাত না দিলেও পায়ের শক্তি দিয়েছে।
মানিকের বাবা মিজানুর রহমান ময়না জানান, আমার প্রতিবন্ধী ছেলে মানিক কষ্ট করে পা দিয়ে পরীক্ষায় খাতায় লিখে জিপিএ-৫ অর্জন করে আমাদের বুক আনন্দে ভরে দিয়েছে। মানিক পঞ্চম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ৮ম শ্রেনীতে জিপিএ ৫ পেয়েছে। তবে মানিকের মানিকের স্বপ সে  কম্পিউটার ইঞ্জিনিয়ার  হবে।
 তাই তার স্বপ্ন পূরণে কিস্তিতে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। এই ল্যাপটপ দিয়ে সে প্রাক্টিস করছে। তিনি মানিকের কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বপ্ন পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া,  আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।
মানিকের মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম জানান, মানিক রহমানের জন্ম থেকেই দুই হাত ছিল না।তার ডান পায়ের চেয়ে বাম পা টি জন্ম থেকেই ছোট। জন্মের সময় থেকে তার ঠোঁট ও তালু কাটা থাকলেও পরে ঠোঁট ও তালু অপারেশন করে কাটা অংশটি ভালো করা সম্ভব হয়।
মানিক রহমান জানান,আমি লেখাপড়া শিখে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এই স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদয়ের প্রাধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান,মানিক রহমান অত্যান্ত ভাল ও ভদ্র ছেলে । সে পা দিয়ে লিখে জিপিএ ৫ পেয়ে আমার স্কুলের সুনাম বাড়িয়েছে। ব্যাতীক্রম ছাত্র হিসেবে সে আমার স্কুলের দৃষ্টান্ত হয়ে থাকবে। মানিক একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। আমি দোয়া করি তার স্বপ্ন যেন পুরন হয়।


এ ক্যটাগরির আরো খবর..