× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

পায়রা বন্দর নেপালকে ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
পায়রা বন্দর নেপালকে ব্যবহারের প্রস্তাব

বাংলাদেশ ইতোমধ্যে চালনা ও চট্টগ্রাম বন্দর নেপালের জন্য খুলে দিয়েছে। নব নির্মিত পায়রা বন্দর নেপালকে ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ জুলাই) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক কানেকটিভির কেন্দ্র হিসেবে গড়ে তুলছে বাংলাদেশ। নেপালসহ অন্য প্রতিবেশীরা এই বিমানবন্দর ব্যবহার করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক নেতা হিসেবে উল্লেখ করেন।

পুষ্প কামাল দাহাল বলেন, তার দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে।

পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, জলবিদ্যুৎ উৎপাদনে নেপালের ব্যাপক সুযোগ রয়েছে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নেপাল থেকে ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রথম ট্রাইলেটারাল বিদ্যুৎ বাণিজ্য শুরুর পর বাংলাদেশ আরও বিদ্যুৎ আমদানির উদ্যোগ নেবে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সংস্থাটির খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামী বুধবার (২৬ জুলাই) দেশে ফিরবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..