× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খেদারমারার একমাত্র যোগাযোগ পথ বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
পাহাড় ধ্বসে রাঙামাটির বাঘাইছড়ি

টানা বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদেরর সঙ্গে খেদারমারা ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেদারমারা ইউনিয়নের প্রায় কয়েক হাজার পরিবার।

টানা বৃষ্টির কারণে শনিবার (১২ জুলাই) রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো খেদারমারা সংযোগ সড়ক। বর্তমানে পাহাড় ধসের কারণে কাচালং বাজার, খেদারমারা ইউনিয়নের বাসিন্দরা এবং বাঘাইছড়ি থানা এলাকায় যোগাযোগ বন্ধ রয়েছে। যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে কয়েক হাজার মানুষ। সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে কাচালং নদীর প্রবল স্রোতের মধ্য দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে যাত্রী সাধারণদের। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা বলেন, যেখানে পাহাড় ধস হয়েছে সেটি বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। বিষয়টি নিয়ে আমি মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতের জন্য অনুরোধ করেছি।

এদিকে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম মিঠু বলেন, আমার এলাকায় ৪ জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি মেয়রকে এ বিষয়ে জানিয়েছি। মেরামতের জন্য অনেক টাকা দরকার তাই নিজ উদ্যোগে কাজ করতে গিয়েও পিছিয়ে এসেছি।

পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কয়েকটি জায়গায় ধস হয়েছে। আমি বিষয়টি জেনেছি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি এবং শিগগিরই সড়কের মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..