× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

পারিবারিক কলহে ২ বছরের শিশুকে গলা টিপে হত্যা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/sadia.jpg

পারিবারিক কলহের জেরে নরসিংদীতে সাদিয়া ইসলাম তানহা নামে (২) এক শিশুকে গলা টিপে হত্যা করেছেন তার মা। গ্রেফতারের পর আদালতে সন্তানকে খুনের কথা স্বীকার করেন মা কোহিনূর বেগম।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে আদালতে চাঞ্চলক্যর এ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর (প্রশাসন) স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিহত শিশু সাদিয়া ইসলাম তানহা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. সোহাগ মিয়া ও কোহিনূর বেগমের মেয়ে। অভিযুক্ত কোহিনূর বেগম (২৪) নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা এলাকার আবদুর রউফ মিয়ার মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর শহরের বানিয়াছলের একটি ভাড়া বাসায় বসবাস করতেন মো. সোহাগ মিয়া ও কোহিনূর দম্পতি। গত ১৩ মে সন্ধ্যায় ঈদের আগের দিন কেনাকাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কোহিনূর বেগম তার শিশুসন্তান তানহার গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তানহা। পরে মরদেহ বাবার বাড়ি রায়পুরার দড়ি হাইরমারা এলাকায় রেখে পালিয়ে যান কোহিনূর।

এ ঘটনায় ১৭ মে মো. সোহাগ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ কোহিনূরকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কোহিনুর। এরপর দ্রুত মামলা তদন্ত শেষে করে সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতে মামলার চার্জশিট দাখিল করে।

নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘কোহিনূর রাগের মাথায় তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অভিযোগ পাওয়ার মাত্র তিনদিনের মধ্যে মামলার তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টসহ সকল কাজ সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..