× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পাবনায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

পাবনা শহরের পৈলানপুর মহল্লায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফকে (৫২) গুলি করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।শরিফ ওই একই এলাকার বাসিন্দা।

পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু জানান, মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা কালো কাপড়ে মুখ ঢেকে শরিফের বাসার সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরো জানান, শহরের রূপকথা সিনেমা হল রোডে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড স্থাপন করা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা শরিফ গ্রুপ ও আওয়ামী লীগ কর্মী বাদল গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে শরিফকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হামলার খবর শুনে শরিফের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..