× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

পাবনা প্রতিনিধিঃ পাবনায় পূর্ব বিরোধের জের ধরে বিএনপি নেতা মির্জা মকবুল হোসেন দুলাল মাস্টারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে সদর উপজেলার পয়দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর নলকূপের ক্যানেল খননকে কেন্দ্র করে একই গ্রামের একটি গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিকেলে প্রতিপক্ষ দুলালের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে স্বজনরা।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুলালসহ ২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুলাল মাস্টার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সহ-সম্পাদক বলে জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..