× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ

পানি সম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২৬
পানি সম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতে

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bommel সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
‎ ‎

মন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। টেকসই পানি ব্যবস্থাপনা, নদীর তীর রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানবসম্পদ উন্নয়নে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

‎রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ভূপ্রকৃতিগতভাবে মিল রয়েছে। তিনি ডেল্টা প্ল্যান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই নদী ব্যবস্থাপনাসহ মানবসম্পদ উন্নয়নে ডাচ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‎ ‎

এসময় পানি সম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়াটার অ্যান্ড ক্লাইমেট ইংআ ক্লাসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..