শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি’র এই দেশে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নাই। কারণ বিএনপি অতীতের কর্মকান্ড, জালাও পোড়াও, হত্যা, দুর্নীতির মাধ্যমে জনগনের জান মাল নিয়ে যে প্রতারণা করেছে তা কিন্তু জনগণ ভুলে যায়নি। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
আজ শনিবার বিকালে শরীয়তপুরের সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বালার বাজার ব্রিজ থেকে চাঁদপুর ফেরীঘাট পর্যন্ত ৮৫৯ কোটি টাকা ব্যয়ে চারলেন সড়কের নির্মান কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরসেনসাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াদুদ বালার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা বাচ্চু বেপারী, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, আনোয়ার হোসেন বালা, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সাংগঠনিক সম্পাদক মাকসুদ বালা, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস খোকন, সখিপুর থানার আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারন সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। আর তারপুত্র তারেক রহমান বিদেশে পলাতক। তাকেও দেশে এনে বিচার করা হবে। বিএনপি নেতারা এখন এসি রুমে বসে শব্দ বোমা ফাটায়, তাতে কোন লাভ হবে না। এদেশের জনগণ জানে বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ান।





