× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

পানিস্বল্পতার কারণে গুলশান ১ নম্বরে (ডিএনসিসি) মার্কেটে (সাবেক ডিসিসি) লাগা আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  পানিস্বল্পতার কারণে রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে (সাবেক ডিসিসি) লাগা আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

গতকাল দিবাগত রাতে মার্কেটটিতে আগুন ধরে। এতে পুড়ে যায় শত শত দোকান। আগুনে মার্কেটের একাংশ এরই মধ্যে ধসে পড়েছে। এই আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।

শহীদুল হক বলেন, এই মার্কেটে কাপড়ের দোকান, ছোট ছোট নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ ছিল। এ কারণে আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

আইজিপি জানান, ঢাকা ওয়াসা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন, যাতে কোনো দোকানের জিনিসপত্র চুরি বা নষ্ট  না হয়।আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..