টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে ২০১৬ সালের শেষটা ভালোমতো করতে পারেনি বাংলাদেশ। এবার নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে মাশরাফি বাহিনী।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।ওয়ানডে সিরিজে মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন রুবেল হোসেন। দলের বাইরে চলে গেছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন সৌম্য সরকারও। বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। রুবেল ও অধিনায়ক মাশরাফির সঙ্গে আছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তিনজনের। টস ব্রুস, লোকি ফার্গুসন ও বেন হোয়েলার। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের বাইরে চলে গেছেন মার্টিন গাপটিল। তাঁর জায়গায় খেলছেন নেইল ব্রুম। ২০১৩ সালের পর আবারটি-টোয়েন্টি খেলতে নেমেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড দল : কেইন উইলিয়ামসন, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্রান্ডহোম, লুক রনকি, মিচেল সান্টনার, বেন হুইলার, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।