× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

পাথর ভর্তি ট্রলির চাপায় কিশোরের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
পাথর ভর্তি ট্রলির চাপায় কিশোরের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর বোঝাই ট্রলির চাপায় সায়েদ মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পাড়ুয়া উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সায়েদ মিয়া পাড়ুয়া উজানপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলা থেকে পাথর বোঝাই করে একটি ট্রলি দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সায়েদ। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি তার উপর উঠিয়ে দেয়। স্থানীয়রা সায়েদকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রলিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রলির মালিককে খোঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..