× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

পাঠানকোট হামলার তদন্তে ভারত সফরে যাবে পাকিস্তান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

নিউজ ডেস্কঃ পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনা খতিয়ে দেখতে আগামী ২৭ মার্চ ভারত সফর করবে পাকিস্তানের যৌথ তদন্ত দল- জেআইটি। নেপালের পোখারায় সার্ক কাউন্সিল অব মিনিস্টার্স সম্মেলনের পার্শ্ববৈঠকে পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

এদিকে, চলতি মাসের শেষে নিউইয়র্কে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হতে পারেন বলে জানিয়েছে পাক পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশ্ববৈঠকে মিলিত হন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও পাক পররাষ্ট্র উপদেষ্টা। আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীকে যোগ দিতে সুষমা স্বরাজের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সারতাজ আজিজ।

প্রায় ২০ মিনিটের এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি পাঠানকোট হামলায় অভিযুক্ত পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের বিষয়ে বিস্তারিত তথ্য চায় ভারত।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘আলোচনায় পাঠানকোট হামলার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আশা করি, ওই ঘটনা তদন্তে পাকিস্তানি তদন্ত দল আগামী ২৮শে মার্চ থেকে ভারতে তাদের কাজ শুরু করতে পারবে।’

পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, ‘পাঠানকোটে হামলার ঘটনাটি যৌথভাবে খতিয়ে দেখছে ভারত ও পাকিস্তান। আমাদের তদন্ত দলের কাজ শেষে ভালো একটি ফলাফলের বিষয়ে আমরা আশাবাদী।’

পাঠানকোটে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরুর পর এই প্রথম দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় কোনো বৈঠক হলো। ভারতের পাঞ্জাবে বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে, দেশটিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে নয়াদিল্লী। তবে পাকিস্তান ভারতের কাছে সুনির্দিষ্ট প্রমাণ চাওয়ার পাশাপাশি তারাও ওই ঘটনার তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া আশ্বাস দেয়।

এমন এক বাস্তবতায় আবারও সম্ভাবনা তৈরি হয়েছে উপমহাদেশের পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠানের। এর আগে গত ডিসেম্বরে আকস্মিক পাকিস্তান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

পাক পররাষ্ট্র দপ্তর মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ‘আগামী ৩১ মার্চ থেকে পহেলা এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন নওয়াজ শরীফ ও নরেন্দ্র মোদি। সেখানে তাদের পার্শ্ববৈঠক অনুষ্ঠানের কোনো প্রস্তাব এখনো আমরা পাইনি, তবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সমূহ সম্ভাবনা রয়েছে।’

এদিকে, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কাশ্মীরে লাইন অব কন্ট্রোলের কাছে চীনা সেনা উপস্থিতির তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।


এ ক্যটাগরির আরো খবর..