মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে পাটের ট্রাকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১,৫৬,৬০৮ (এক লক্ষ ছাপান্ন হাজার ছয়শত আট ) টাকা মাত্র। জানা যায় মঙ্গলবার সকালে কামারখালী বাজার গুল আহ্ম্মেদ জুট মিলস লিঃ এর গোডাউন হইতে ঢাকা-মেট্রো-১৮-৪২৬০ ট্রাকে ১৩০ কেজি ওজনের ১০২টি বেল চট্রগ্রাম মিলে যাওয়ার পথে কামারখালী বাজার প্রবীর কুমার পোদ্দারের পাটের অফিসের সামনে থেকে কারেন্টের তারের সাথে পাট বেধে তার ছিড়ে পাটের ট্রাকে আগুন লেগে যায় ।
আগুন দেখে ট্রাকের ড্রাইভার মোঃ মহিদ মোল্যা ট্রাকটি দ্রুত ঢাকা -খুলনা মহাসড়কের পাশে কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আঃ রউফ কলেজের গেটের পিছনে খাদ ভর্তি পানির ভিতর নামিয়ে দেয়। আগুন লাগার সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রন করে। এ ব্যপারে কামারখালী গুল আহ্ম্মেদ কেন্দ্রের পাটক্রয় কর্মকতা পরেশ সরকার এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন পাটের ট্রাকে আগুন লেগে কোম্পানীর প্রায় ৮০মন পাট যা ১,৫৬,৬০৮ টাকার পাটের ক্ষতি হয়েছে।