× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

পাটকেলঘাটায় সর্বত্র ছেয়ে গেছে লিফলেট, ব্যানার, পোষ্টার ও ফেস্টুনে

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

 

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালা উপজেলার সর্বত্রই বইছে ইউপি নির্বাচনী হাওয়া। আর নির্বাচনী হাওয়ায় দোলা লেগেছে নারী, পুরুষ, আবাল বৃদ্ধা বণিতা সকলের মনে। নির্বাচনী প্রচার মাইকের শব্দে কান যেন একেবারেই ঝালাপালা।

সাথে সাথে যে সকল নির্বাচনী প্রার্থীরা গ্রামের মেঠো পথের রাস্তাটি চিনেন না তারাও বহর সাথে নিয়ে হাসিমুখে ভোটারদের পায়ে কদমবুচি করে দোয়া নিতে ব্যস্ততার যেন কমতি নেই।

অজপাড়া গায়ের সহজ সরল মানুষটিও বিগত দিনের কথা ভূলে গিয়ে মাথায় হাত বুলিয়ে হাসি মুখে দোয়া দিতে বিন্দুমাত্র দেরি করছেন না। এভাবেই চলছে তালা উপজেলার গ্রাম-গঞ্জের প্রত্যেকটি বাড়িতে।

গ্রামে একটি কথা বেশ প্রচারিত যে ঈদ-পূজা পার্বণে প্রতিটি ঘরে ঘরে যতটুকু না আনন্দের বন্যা বয়ে যায়, নির্বাচন আসলেই যেন তার দ্বিগুন মানুষের মন ফাগুনের বাতাসে দূলে ওঠে ।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে পাটকেলঘাটা বাজারে আর্ট এবং ছাপাখানার মালিক ও শ্রমিকরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিন-রাত বিরামহীন ভাবে ব্যানার লেখা ও পোষ্টার ছাপানোর কাজে ব্যস্ত রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটার পাঁচরাস্তার মোড় সহ অলিতে গোলিতে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে ফেলেছে। এছাড়া অজপাড়া গায়ের ছোট ছোট হাট-বাজার, ব্যস্ততম মোড়ে পোস্টার ও ব্যানার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সেই সাথে মাইক প্রচার ও গণসংযোগে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার জন্য কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত কথার ফুলঝুরি দিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন।

এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে নানা রকম দোষ ত্র“টি তুলে ধরে নিজেকে ধুয়ো তুলসির পাতার মতো ছাপাই গেয়ে নিজেকে আগামী নির্বাচনের একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন।

পাড়া মহল্লার প্রতিটি মোড়ে মোড়ে চায়ের স্টলে কর্মী সমর্থকরা নির্বাচনী আলোচনা সমালোচনা মুখরিত করে তুলেছে। আলোচনা সমালোচনার এক পর্যায়ে বাক যুদ্ধ থেকে হাত যুদ্ধের মতো ঘটনার খবর শোনা গেছে। আগামী ২২ মার্চের নির্বাচনী ফলাফলে কোন কোন প্রার্থীর বিজয় মালা পরবেন এই অপেক্ষায় সাধারণ ভোটাররা ।


এ ক্যটাগরির আরো খবর..