× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পাটকেলঘাটায় রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘‘কোন আলোতে প্রাণের প্রদ্বীপ জ্বালিয়ে তুমি ধরায় আস’’ কবিগুরুর অমর এ কবিতায় পাটকেলঘাটায় মানব সংগঠন এর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় পাটকেলঘাটার কুমিরা গুরু পল্লীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানব সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতার সভাপতিত্বে মঙ্গল প্রদ্বীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। এসময় গান, কবিতা, সঙ্গীত পরিবেশন করেন সানিয়া আক্তার, দিগন্ত মন্ডল, আফরিন নাহার, আনিকা রহমান ও তিথি ঘোষ। অনুষ্ঠানে রবীন্দ্র কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে রবীন্দ্রগ্রন্থ উপহার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন শুভজিৎ ঘোষ। সার্বিক অনুষ্ঠানে তত্বাবধানে ছিলেন রায়হান পারভেজ, শাওন ঘোষ।


এ ক্যটাগরির আরো খবর..