পাটকেলঘাটায় প্রলয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় তরুণ সমাজের প্রাণপ্রিয় সাংস্কৃতিক সংগঠন প্রলয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃৃহঃবার বিকাল ৫ টায় বলফিল্ড মোড় সংলগ্ন সবুজ ট্রান্সপোর্ট এর ৩য় তলায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট পরমাণূ বিজ্ঞানী ড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড.এম এম ওয়াছেল উদ্দীন বাবু, আলহাজ্ব আব্দুল হালিম, নজিবুল হক, বিশিষ্ট গীতিকার সুরকার ও শিল্পী মিরাদুল মুনিম, সংগঠনের পরিচালক মাসুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক মনির হোসেন, হাফেজ মাছুম বিল্লাহ, প্রভাষক ইয়াসিন সরদার, নাজমুল হক, শিক্ষক খান নাজমুল, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম , হাসানুর রহমান সহ শিল্পী বৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম। বক্তারা বর্তমানে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে আবারও সংগঠনটির কার্যক্রম ত্বরাণি¦ত করার মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থার পুনরুদ্ধারের জোর দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।