× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পাটকেলঘাটায় ইমারত শ্রমিকের কার্যালয় ভাংচুর

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃপাটকেলঘাটায় ইমারত শ্রমিকের দু’গ্রুপের সংঘর্ষে  আসবাবপত্র ভাঙচুর, নগদ রক্ষিত ১ লাখ ২০ হাজার টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি লূটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি শুক্রবার রাত ৮ টার দিকে পল্লীবিদ্যুৎ রোডস্থ শ্রমিক কার্যালয়ে ঘটেছে।
ঘটনার বিবরণে, তালা উপজেলা ইমারত শ্রমিকের নব-নির্বাচিত সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক শেখ আবু দাঊদ জানান, বিগত কমিটির সভাপতি সুজাউদ্দিন সম্পাদক আলফাজ মোড়ল, খোকন গাজী ও আলী হোসেনের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ভাবে শ্রমিক কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, আলমারির ড্রয়ারে রক্ষিত নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি লূটপাট করে নিয়ে যায়।

এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। উল্লেখ্য বিগত কমিটির সভাপতি সম্পাদক সহ ঘটনার সাথে জড়িতরা ২০০৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি গঠন করে ২০১৫ সাল পর্যন্ত অবৈধভাবে কমিটি পরিচালনা করে ২ লক্ষাধিক টাকা আত্মসাত করে। নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর ঘটনার দিন শ্রমিকদের গায়ের ঘাম ঝরানো জমাকৃত টাকার হিসাব আত্মসাতকারীরা এ তান্ডবলীলা চালায়। এ ঘটনায় দুই গ্র“পের মধ্যে যে কোনো মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..