পাটকেলঘাটার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশের অংশ হিসেবে পাটকেলঘাটার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে পাটকেলঘাটার ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসা, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশের সভাপতিত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা কল্পনা রানী দাশ, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি হালদার সহদেব কুমার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, অনুপ পাল, বিকাশ দে, অভিভাবক শিবু পদ দাশ, মোছাঃ পারভীন বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মিহির ভট্টাচার্য ও রফিকুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।