× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

পাটকেলঘাটার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সওজের জায়গা দখল করে চলছে বালুর ব্যবসা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর সংলগ্ন মহাসড়কের উপর অবৈধভাবে বালু রেখে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিদ্বয়। মহাসড়কে এভাবে বালু রাখায় ছোটোখাটো দুূর্ঘটনা প্রায়ই লেগে রয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল। এসব অবৈধ বালূ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবিও  জানান স্থানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।

সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা থেকে চুকনগর ২৮ কিঃ মিঃ এর মধ্যে সব থেকে দুর্ঘটনা প্রবণ এলাকা পাটকেলঘাটা হারুণ অর রশিদ মহাবিদ্যালয় থেকে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত। প্রায় প্রতিদিনই এই ১ কিঃমিঃ এর মধ্যে দুর্ঘটনা লেগেই থাকে। এর প্রধান কারণ মহাসড়কের ধারে বালূ রেখে যান চলাচলের বাধা সৃষ্টি করা। বালু রাখার ফলে সড়কটি যেমন সংকুচিত হচ্ছে তেমনি যানজটের মধ্যে পড়ে সাধারণ ভোগান্তী পোহাচ্ছে। পাটকেলঘাটাস্ত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সামনের প্রায় অর্ধেক সড়ক দখল করে অবৈধভাবে বালু ব্যবসা করছে স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের উপর রাখা বালুর উপর পার্শ্ববর্তি পাড়া মহল্লার ছোট ছোট শিশুরা খেলা করে।

সড়কের উপর দিয়ে বাস, ট্রাক, মাহেন্দ্র, ইঞ্জিন ভ্যান, মটর সাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। যেকোনো মুহুর্তে অসাবধান বসত ঘটে যেতে পারে বড় ধরণের প্রাণহানির মতো দুর্ঘটনা। এই বালুর জন্য পল্লীবিদ্যুৎ কর্মকর্তাসহ সাধারণ গ্রাহকদের চরম বিড়ম্বনার স্বীকার হতে হয়। পাটকেলঘাটার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমান আদালত বসিয়ে সড়কের পাশের এ সকল অবৈধ বালু ব্যবসায়ীদের কঠিন শাস্তির ব্যবস্থা করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..