পাটকেলঘাটার কুমিরায় কপোতাক্ষ নদের পাড়ে তাল বীজ রোপন

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের কপোতাক্ষ নদের পাড়ে চলমান কাজের অংশ হিসেবে ৭ কিলোমিটার ব্যাপী সাড়ে ৫ হাজার তালের বীজ রোপন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহঃবার সকাল সাড়ে ৮ টায় কুমিরা পুরাতন খেয়াঘাট নামক স্থানে রোপনের উদ্বোধন করেন উপজেলা ফরেস্ট অফিসার জি.এম মারুফ বিল্লাহ। এসময় ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার এরফান আলী, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, দফাদার মনোরঞ্জন বিশ্বাস সহ মেম্বরগণ ও গ্রাম পুলিশ বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।