এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :
পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৪ টায় রাঢ়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আ’লীগের সভাপতি স্বদেশ বিটের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দীন, ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, সাবেক মেম্বর অমিয় বিশ্বাস মনা, আলাউদ্দীন, মুকুল, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আ’লীগ নেতা রেজাউল ইসলাম। উক্ত সভায় অতিথিবৃন্দ স্বদেশ দাশকে ৭ নং ওয়ার্ডের নির্বাচনী সভাপতি মেনে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ আজিজুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান।