পাচার হওয়া ৩ কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি কিশোরীকে দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত আসা কিশোরীরা হলো- ফেনীর সোনাগাজী উপজেলার ফাতেমা খাতুন (১৭), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রিতু (১৫) ও নড়াইল সদর এলাকার চাঁদনী শেখ (৮)।

রাইটস যশোরের কাউন্সিলর খুরসিদা খানম  জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠান। পরে সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখেন। একপর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তারা দেশে ফেরত আসে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন কিশোরীদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।