পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ৯ জন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ৯ জন
আজ সোমবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেলুচিস্তানের কন্সটাবুলারির অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৩ জন।
কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা। তবে তদন্তের পর হামলার ধরন সম্পর্কে জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় টিম ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে এই অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং অভিযান চলছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।