× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে চার সেনার মৃত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
সংঘর্ষবিরতি ভেঙে গুলি

পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে চার সেনার মৃত হয়েছে। আফগানিস্তানের সীমান্ত ঘেষা দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দুইদিকেই সীমান্ত আছে বলে তা সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।

পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তরপশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।

দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হলে চারজন সেনার মৃত্য হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে। 

গতমাসে আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসবাদীদের আক্রমণে ১০ জন সেনার মৃত্যু হয়েছিল। সেই আক্রমণের দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) নিয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের পশ্চিম দিকে সন্ত্রাসীরা সক্রিয় হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে তালেবানরা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে পারছে না।

টিটিপি সমানে পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। গতবছর সরকারের সঙ্গে সংঘর্ষবিরতির সমঝোতা থেকে তারা বেরিয়ে আসে। তাদের অভিযোগ ছিল, সরকার এই চুক্তিভঙ্গ করেছে। তারপর তাদের আক্রমণ অনেক বেড়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..